flashbanglanews

ফ্ল্যাশ বাংলা নিউজ

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ১ জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন। পিএসসির নতুন সদস্য হলেন-এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তার দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তাঁরা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বর্তমানে পিএসসির সদস্যসংখ্যা ১৮। এই নিয়োগের ফলে পিএসসির সদস্যসংখ্যা ১৯ এ দাঁড়াল।
BREAKING
সনদে সই করব কি না অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন: তাহের *********** বিমানে ইন্টার্ন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ***********পিএসসিতে নতুন সদস্য নিয়োগ, সদস্যসংখ্যা ১৯*********এনভিডিয়ার তৈরি আকারে ছোট এআই সুপারকম্পিউটারের দাম কত

হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, কারণ কী

পপ্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১: ২৫

News

বিস্তারিত দেখুনচট্টগ্রামের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। গত অক্টোবর মাসজুড়ে খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে চলতি নভেম্বর মাসের শুরুতেই প্রায় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। আমদানি না থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজের আমদানি খুব বেশি হয়নি। দেশি পেঁয়াজের ওপর বাজার নির্ভর ছিল। অক্টোবর পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ থাকলেও এখন তা কমে গেছে। ফলে পেঁয়াজের দাম বেড়েছে। আগামী ডিসেম্বর মাসে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হতে পারে। তখন দাম কমবে। নভেম্বরে দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে।
চট্টগ্রামের বাজারে পেঁয়াজ সরবরাহ হয় দেশে ভোগ্যপণ্যের বৃহৎ আড়ত খাতুনগঞ্জ থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, খাতুনগঞ্জের আড়তগুলোতে আকার ও মানভেদে দেশি পেঁয়াজ ৯২ থেকে ১০০ টাকার দরে বিক্রি হয়েছে। এক মাস আগেও দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে। বাজারে এই মুহূর্তে আমদানি পেঁয়াজ নেই বললেই চলে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, বাজারে কোনো আমদানি পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজ দিয়েই বাজার চলছে। দাম এ মাসে কিছুটা বেশি থাকতে পারে। আমদানির অনুমতি দিলে হয়তো কিছুটা কমবে। নাহয় কয়েক মাসে আগাম পেঁয়াজ এসে যাবে বাজারে।
চট্টগ্রামের বাজার মূলত আমদানি পেঁয়াজনির্ভর। দেশে প্রতিবছর যে পেঁয়াজ আমদানি হয় তাঁর অধিকাংশ ভারত থেকে আসে। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজের চাহিদা চট্টগ্রামে তুলনামূলক বেশি। পাশাপাশি পাকিস্তানি, চীনা ও মিসরের পেঁয়াজের চাহিদা রয়েছে।
তবে এ বছর চট্টগ্রামের বাজারে ‘রাজত্ব’ ছিল দেশি পেঁয়াজের। আমদানির অনুমতি বন্ধ ও পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় বাজারে আমদানি পেঁয়াজের চাহিদা ছিল না। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে ১৩ হাজার টন। গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময় আমদানি ছিল ২ লাখ ৪৬ হাজার টন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় এবার আমদানি কমেছে প্রায় ৯৫ শতাংশ। দেশের কৃষকদের জন্য এটি ভালো দিক বলে মনে করছেন পাইকারি আড়তদারেরা। তাঁরা বলছেন, কৃষকেরা দাম পাচ্ছেন, পাশাপাশি অন্য দেশের বাজারের ওপর আর দাম নির্ভর করছে না। আবহাওয়া অনুকূলে থাকলে পেঁয়াজের আবাদ ভালো হবে এবারও। দেশের আমদানি পেঁয়াজের অধিকাংশই ভারতীয়। এ অর্থবছরেও আমদানির ৯৯ শতাংশ এসেছে ভারত থেকে। গত বছর ভারতে পেঁয়াজের দাম বাড়লে দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়। এরপর দেশে উৎপাদন বাড়লে আমদানি অনুমতি (আইপি) বন্ধ রাখা হয়। তবে গত এপ্রিল ও আগস্ট মাসে দাম বাড়লে আইপি দেওয়া হয়।
চট্টগ্রামে বাড়ছে উৎপাদন বাজারে সাধারণ ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ বা মুড়িকাটা পেঁয়াজ আসে। এরপর জানুয়ারিতে রাজবাড়ী ও ফরিদপুরের পেঁয়াজ বাজারে এসে যায়। সেটি সরবরাহের মধ্যেই মেহেরপুর, জামালপুরসহ অন্যান্য জেলার পেঁয়াজও বাজারে আসে। গত বছর থেকে এর সঙ্গে যোগ হচ্ছে চট্টগ্রাম জেলার পেঁয়াজও। গত বছর জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত অর্থবছরে জেলায় পেঁয়াজ আবাদ হয়েছে ৯১ হেক্টর জমিতে। আর উৎপাদন ছিল ৬৭১ টন। চলতি অর্থবছরে আবাদের লক্ষ্যমাত্রা ১০২ হেক্টর এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৯২ টন। অর্থাৎ আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর চট্টগ্রামের পেঁয়াজও এখানকার বাজারে চাহিদা পূরণ করবে। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। তাঁরা বলছেন, দাম বাড়লেও ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ক্রেতারা মানিয়ে নেন। এক লাফে ২০ টাকার বেশি বেড়ে যাওয়া অস্বাভাবিক। চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আহসান খালেদ বলেন, এক মাস হয়তো দাম একটু বাড়তি। কিছু সার্বিকভাবে কৃষকেরা এবার লাভবান হয়েছেন। আমদানির খবরে বাজারে দাম কিছুটা নেমে আসে। আবহাওয়া ঠিক থাকলে সামনেই মুড়িকাটা এসে যাবে। ফেব্রুয়ারির মধ্যেই বাজারে সরবরাহ বেড়ে যাবে আবার।

সনদে সই করব কি না অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন: তাহের

আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯: ৫৩

News

বিস্তারিত দেখুনজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তাঁরা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। সনদে সই করবেন কি না, সেটা অনুষ্ঠানের দিন সবাই দেখতে পারবেন। আজ বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।সনদে স্বাক্ষর করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘১৭ তারিখে (শুক্রবার) আমরা আশা করি, যাব। মাত্র এক দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশা আল্লাহ দেখে ফেলবেন।’ কোনো অনিশ্চয়তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে রকম অনিশ্চয়তা আমরা দেখি না।’ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট আগে হতে হবে। তারা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেছে। নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এটা তারা চায়।

বিমানে ইন্টার্ন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮: ১০

News

বিস্তারিত দেখুনমৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে, সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখুনছবি: আশরাফুল আলম

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উৎপাদন শাখায় ইন্টার্ন নিয়োগের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বেলা দুইটায় কুর্মিটোলার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৯ জন। তাঁদের মধ্যে ১২ জনের মৌখিক পরীক্ষা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পিএসসিতে নতুন সদস্য নিয়োগ, সদস্যসংখ্যা ১৯

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২: ৩৫

News

বিস্তারিত দেখুন

এনভিডিয়ার তৈরি আকারে ছোট এআই সুপারকম্পিউটারের দাম কত

্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪: ১৮

News

বিস্তারিত দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর গবেষণাকে আরও সহজ ও ব্যক্তিগত পর্যায়ে ছড়িয়ে দিতে আকারে ছোট এআই সুপারকম্পিউটার বিক্রি শুরু করেছে এনভিডিয়া। ‘ডিজিএক্স স্পার্ক’ নামের ব্যক্তিগত এআই সুপারকম্পিউটারটির বিষয়ে এনভিডিয়া জানিয়েছে, এই যন্ত্রের মাধ্যমে গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা এখন নিজস্ব কর্মপরিসরে জটিল এআই মডেল তৈরি করতে ও প্রশিক্ষণ দিতে পারবেন। ফলে এআই গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে। ডিজিএক্স স্পার্ক এআই সুপারকম্পিউটারটির নাম প্রথমে ‘ডিজিটস’ রাখা হয়েছিল। এনভিডিয়ার সর্বশেষ প্রযুক্তির জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল প্রসেসরে চলা সুপার কম্পিউটারটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইউনিফায়েড মেমরি এবং সর্বোচ্চ ৪ টেরাবাইট এনভিএমই এসএসডি ধারণক্ষমতা। এনভিডিয়ার দাবি, সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে এক পেটাফ্লপ পর্যন্ত গণনা করতে পারে। ফলে সুপার কম্পিউটারটির মাধ্যমে ২০০ বিলিয়ন প্যারামিটারবিশিষ্ট এআই মডেলও নির্বিঘ্নে চালানো যাবে। আকারে ছোট হলেও ডিজিএক্স স্পার্কের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ডেস্কে সহজে স্থাপন করা যায় এবং সাধারণ বিদ্যুৎ সংযোগেই চালানো যায়। শুধু তা–ই নয়, তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানও ডিজিএক্স স্পার্কের নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবে। ডিজিএক্স স্পার্কের দাম ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৮৮ হাজার টাকা (প্রতি ডলারের দাম ১২২ টাকা ধরে)। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এনভিডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে সুপারকম্পিউটারটি।

সৌরজগতে থাকা রহস্যময় বস্তু নিয়ে কৌতূহল

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪: ৪১

News

বিস্তারিত দেখুন সৌরজগতে রহস্যময় বস্তু শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। বস্তুটির বৈজ্ঞানিক নাম ২০২৩ কেকিউ১৪। অ্যামোনাইট নামে পরিচিত এই রহস্যময় বস্তু কক্ষপথের নিয়ম মানছে না বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেডনয়েড নামের বিরল ট্রান্স-নেপচুনিয়ান ক্ষুদ্র শ্রেণির অন্তর্গত বস্তুটি নেপচুনের কক্ষপথের অনেক দূরে অবস্থান করছে।তাইওয়ানের একাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী ই-টুং চেনের নেতৃত্বে বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী বস্তুটি শনাক্ত করেছেন। বস্তুটির গতিপথ আগে আবিষ্কৃত হওয়া তিনটি সেডনয়েডের গতিপথের সঙ্গে মিলছে না। এই অমিলের কারণে বস্তুটি লুকানো কোনো দূরবর্তী গ্রহ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বস্তুটি প্রাথমিক সৌরজগতের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। বিজ্ঞানীদের তথ্যমতে, অ্যামোনাইট নামে বস্তুটি সূর্যের সবচেয়ে কাছে আসে ৬৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে। ধারণা করা হচ্ছে, অ্যামোনাইটের কক্ষপথ কোটি কোটি বছর ধরে স্থিতিশীল রয়েছে। তবে অ্যামোনাইট যদি সৌরজগতের কোনো দূরবর্তী গ্রহ হয়, তবে তার কক্ষপথ সম্ভবত আরও দূরে হতে পারে। অ্যামোনাইটের অবস্থান নেপচুনের সরাসরি মহাকর্ষীয় প্রভাবের বাইরে হওয়ায় বিজ্ঞানীদের সামনে ৪০০ কোটি বছর আগের সৌরজগৎ কেমন ছিল, তা জানার সুযোগ তৈরি হয়েছে। অধিকাংশ দূরবর্তী ছোট বস্তু নেপচুনের কাছাকাছি থাকে। তারা নেপচুনের মাধ্যাকর্ষণ দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়। সেডনয়েড ধরনের বস্তুর ক্ষেত্রে তা দেখা যায় না। অন্য কোনো শক্তি বহু বছর আগে এদের দূরে ঠেলে দিয়েছে বলে মনে করা হয়। অ্যামোনাইট আবিষ্কারের ফলে সেডনয়েডের তালিকায় এখন চারটি বস্তু অন্তর্ভুক্ত হলো। প্রতিটি বস্তুই সৌরজগতের বাইরের অংশের গঠন ও বিবর্তন কীভাবে ঘটেছে, সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলছে। এ বিষয়ে বিজ্ঞানী ইয়িং-টুং চেন বলেন, অ্যামোনাইট খুঁজে পাওয়ার কারণে সৌরজগতের সীমান্তে ধাঁধার একটি অনুপস্থিত টুকরা আবিষ্কার করা গেছে। সূত্র: আর্থ ডটকম

সেমিফাইনালে উঠেই শিরোপায় চোখ জারিফের

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫: ১৪

News

বিস্তারিত দেখুন ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে–৩০ প্রতিযোগিতায় আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ জারিফ আবরার। জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ভারতের শৌনক চ্যাটার্জিকে ২–১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ। আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ থাইল্যান্ডের আরিয়াফোল লেকুল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেই জারিফের চোখ এখন শিরোপায়। ম্যাচের পর বললেন, ‘ইনশাআল্লাহ, সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব, সেই আত্মবিশ্বাসটাও আছে।’শৌনকের বিপক্ষে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জারিফ। প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে এই বাংলাদেশির মুখে। প্রথম সেট থেকেই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শুরুটা অবশ্য ভালো হয়নি জারিফের, ৫–৭ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬–২ গেমে জিতে সমতা ফেরান।তারপর তৃতীয় সেট, এবং সেখানে ভীষণ নাটক! শুরুতে ৩–০ ব্যবধানে এগিয়ে যান জারিফ। তখন মনে হচ্ছিল, ম্যাচ শেষ প্রায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫–৩ গেমে লিড নেন শৌনক। তবে জারিফও হাল ছাড়েননি। পিছিয়ে থেকেও পরপর চার গেম জিতে ব্যবধানটা ৭–৫ করেন। লিখে ফেলেন এক দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। এমন লড়াই জিতে নিজেকে কিছুটা ভাগ্যবানও মনে করছেন জারিফ, ‘ভাগ্যটা সহায় ছিল। আসলে এই ম্যাচ জিতব ভাবিনি। একটা সময় আমি ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ি। এতটা ব্যবধানের পর ঘুরে দাঁড়াতে পারব চিন্তাও করিনি। তবে একটা সময় মোমেন্টটা শিফট হয়েছে।’ ১১ অক্টোবর শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে আরও ১১টি দেশ—অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নেপাল ও ওমান

পআপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯: ১৯

News

বিস্তারিত দেখুন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও দুটি দল। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিশ্বকাপ টিকিট কেটেছে নেপাল ও ওমান। এ নিয়ে বিশ্বকাপের ২০ দলের মধ্যে ১৯টিই চূড়ান্ত হয়ে গেল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়।২০২৬ আসরের যে বাছাই প্রক্রিয়া, তাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে ৩টি জায়গা। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয় গত ৮ অক্টোবর। গ্রুপ পর্ব পেরিয়ে ৬টি দল বর্তমানে সুপার সিক্স খেলছে।৬ দলের এই লড়াইয়ে আজ সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয় নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত করে। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ওপরের দিকে আছে। সামোয়াকে হারানো আমিরাতের পয়েন্ট ৪ ম্যাচে ৪। অন্য তিনটি দলের মধ্যে জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, সামোয়ার ০। অর্থাৎ, নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষে তিনে থাকা নিশ্চিত। আর তাই দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ দুটি। তৃতীয় জায়গাটির জন্য লড়াই এখন আরব আমিরাত ও জাপানের।

মগাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

পপ্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০: ০১

News

বিস্তারিত দেখুন গাজায় ইসরায়েলি সেনাফাইল ছবি: রয়টার্স (সংগৃহীত প্রথমআলো)

উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই আজ মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনাবাহিনীর কাছাকাছি এসেছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাঁদের গুলি করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি সেনারা নির্ধারিত সীমায় অবস্থান করছেন। সন্দেহভাজন ব্যক্তিরা ওই সীমা অতিক্রম করেছিলেন, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আজ গাজা উপত্যকার দুটি পৃথক ঘটনায় ইসরায়েলি সেনারা ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন।
সোমবার হামাস গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চার জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নেপালের শিক্ষার্থীও রয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে দুজনের নাম গাই ইলুজ (ইসরায়েলি নাগরিক) এবং বিপিন জোশি (নেপালের শিক্ষার্থী)। অন্য দুই জিম্মির নাম তাঁদের পরিবারের অনুরোধে প্রকাশ করা হয়নি।
২৬ বছর বয়সী গাই ইলুজ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার সময় নোভা মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিচ্ছিলেন। হামলার পর তিনি একটি জিপে করে পালানোর চেষ্টা করেন এবং পরে এক গাছে লুকিয়ে পড়েন। সেখান থেকেই তিনি শেষবারের মতো পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এরপরই তাঁকে ধরে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়।
২২ বছর বয়সী বিপিন জোশি নেপালের কৃষি প্রশিক্ষণ কর্মসূচির একজন সদস্য ছিলেন। হামাস হামলার তিন সপ্তাহ আগে তিনি ইসরায়েলে পৌঁছেছিলেন। তাঁকে কিবুটজ আলুমিম এলাকা থেকে অপহরণ করা হয়। হামলাকারীরা আসার কিছুক্ষণ আগে তাঁকে থাই শ্রমিকদের সঙ্গে আশ্রয় নিতে দেখা যায়। সোমবার হামাস এই চার মরদেহ ফেরত দেয়। এখনো হামাস যোদ্ধাদের কাছে ২৪ জন জিম্মির মরদেহ রয়েছে, যেগুলো যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফেরত দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গাজা পুনর্গঠনে উদ্যোগ


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আরব ও ইউরোপীয় দেশ গাজা পুনর্গঠনের জন্য প্রস্তাবিত ৭০ বিলিয়ন ডলার তহবিলে সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে।
ইউএনডিপির কর্মকর্তা জ্যাকো সিলিয়ার্স আজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইতিমধ্যে বেশ ইতিবাচক ইঙ্গিত পেয়েছি।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। সিলিয়ার্সের হিসাবে, দুই বছরব্যাপী ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে গাজায় অন্তত ৫৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যা পুনর্গঠনের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্য সম্মেলন ‘প্রতীকী’

ট্রাম্প সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে ২০টির বেশি দেশের নেতাদের সঙ্গে যে সম্মেলন করেছেন, বিশ্লেষকদের মতে তা ছিল ‘প্রতীকী’। বাস্তব কোনো অগ্রগতি হয়নি। অবশ্য সম্মেলনে ট্রাম্প নতুন কিছু তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গাজা নিয়ে তাঁর ২০ দফা পরিকল্পনার অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সেই আলোচনা কোথায়, কীভাবে এবং কবে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সম্মেলনে ইসরায়েল বা হামাস—কোনো পক্ষের প্রতিনিধিই উপস্থিত ছিলেন না। ফলে এই বৈঠকে বাস্তব কোনো সমঝোতা বা অগ্রগতি হওয়ার সম্ভাবনা ছিল না। আলোচনার প্রধান বাধা হিসেবে রয়ে গেছে তিনটি বড় প্রশ্ন। এগুলো হলো হামাসের ভবিষ্যৎ কী হবে, ইসরায়েলি সেনা কবে গাজা থেকে সরে যাবেন এবং যুদ্ধ-পরবর্তী গাজা কে শাসন করবে?
এসব ইস্যু সমাধানে দীর্ঘ ও জটিল আলোচনার প্রয়োজন হবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ট্রাম্প সম্মেলনে সফলতা দাবি করলেও লক্ষণীয় বিষয় হলো, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যা এই অঞ্চলের দীর্ঘদিনের সংঘাতের মূল কেন্দ্রবিন্দু—সে বিষয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি তিনি।

মুক্তি পাওয়া ১৫৪ ফিলিস্তিনি বন্দীকে জোর করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭: ৪৩

News

বিস্তারিত দেখুন ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অধীনে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দীর পরিবার বলছে, বহু প্রতীক্ষিত এই মুক্তি তাঁদের জন্য একই সঙ্গে আনন্দ ও কষ্টের। কারণ, তাঁরা জানতে পেরেছেন, তাঁদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা হবে।
ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, আজ সোমবার বন্দী বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত ১৫৪ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল নির্বাসনে যেতে বাধ্য করবে।
যাঁদের নির্বাসিত করা হচ্ছে, তাঁরা ইসরায়েলের মুক্তি দেওয়া ফিলিস্তিনের বৃহত্তর একটি দলের অংশ। এঁদের মধ্যে রয়েছেন ইসরায়েলি কারাগারে বন্দী ২৫০ এবং গত দুই বছরে গাজা থেকে আটক প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনি। জাতিসংঘের মতে, এঁদের মধ্যে অনেককে ‘গুম’ করা হয়েছিল।
গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী আজ সোমবার ২০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে, সে সম্পর্কে ইসরায়েল এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে গত জানুয়ারিতে বন্দী মুক্তির সময় কয়েক ডজন বন্দীকে এই অঞ্চলের বিভিন্ন দেশ যেমন তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে নির্বাসিত করা হয়েছিল।
পর্যবেক্ষকেরা বলেছেন, এই জোরপূর্বক নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করছে। এটি বন্দী বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রমাণ। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক তামার কারমুত আল–জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের এই পদক্ষেপ যে অবৈধ, তা বলার অপেক্ষা রাখে না।’
কারমুত বলেন, ‘এটি অবৈধ, কারণ তাঁরা ফিলিস্তিনের নাগরিক। তাঁদের অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। তাঁদের একটি ছোট কারাগার থেকে বের করে একটি বড় কারাগারে পাঠানো হচ্ছে। তাঁদের নিজেদের সমাজ থেকে দূরে, নতুন এমন সব দেশে পাঠানো হচ্ছে, যেখানে তাঁদের কঠোর বিধিনিষেধের মুখে পড়তে হবে। এটি অমানবিক।’

পরিবারগুলো হতবাক


অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল–জাজিরার সঙ্গে কথা বলার সময় ফিলিস্তিনি বন্দী মুহাম্মদ ইমরানের আত্মীয়রা বলেছেন, তিনি নির্বাসিত ব্যক্তিদের তালিকায় আছেন জেনে তাঁরা হতবাক হয়েছেন।
রায়েদ ইমরান জানান, এর আগে ইসরায়েলি এক গোয়েন্দা কর্মকর্তা তাঁদের ফোন করে নিশ্চিত করেছিলেন, তাঁর ৪৩ বছর বয়সী ভাই মোহাম্মদ ইমরানকে মুক্তি দেওয়া হবে এবং মুক্তির পর তিনি কোথায় থাকবেন, তা জানতে চেয়েছিলেন।
কিন্তু আজ সোমবার পরিবারটি হতাশার খবর জানতে পারে। তাদের জানানো হয়, ২০২২ সালের ডিসেম্বরে গ্রেপ্তার এবং ১৩টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মুহাম্মদকে নির্বাসিত করা হবে।
রায়েদ ইমরান বলেন, ‘আজকের খবরটি বড় এক ধাক্কা ছিল। তবে আমরা এখনো অপেক্ষা করছি। হয়তো কোনোভাবে আমরা তাঁকে দেখতে পাব। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি মুক্তি পাচ্ছেন, দেশে হোক বা বিদেশে।’
এই নির্বাসনের অর্থ হলো সীমান্তের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে ইমরানের পরিবার হয়তো বিদেশে গিয়ে কখনো তাঁর সঙ্গে দেখা করতে পারবে না। অধিকৃত পশ্চিম তীর থেকে বিস্তারিত প্রতিবেদন করেছেন আল–জাজিরার নিদা ইব্রাহিম। তিনি বলেন, ‘আমরা এমন অনেক পরিবার দেখতে পাচ্ছি, যারা তাদের প্রিয়জনদের ফিলিস্তিন থেকে নির্বাসিত হতে দেখতে পারে। বন্দিত্ব থেকে মুক্ত স্বজনের সঙ্গে দেখা করার কোনো উপায় থাকবে না।’

‘ইসরায়েলের জন্য দুদিকেই লাভ’


কারমুতের মতে, এই নির্বাসনের উদ্দেশ্য হলো হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে এই বন্দী বিনিময় থেকে কোনো ধরনের প্রতীকী বিজয় দাবি করা থেকে বঞ্চিত করা। আরেকটি উদ্দেশ্য হচ্ছে নির্বাসিত বন্দীদের যেকোনো রাজনৈতিক বা অন্যান্য কার্যকলাপ থেকে দূরে রাখা। কারমুত বলেন, ‘নির্বাসনের অর্থ ওই সব বন্দীর রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটা। তাঁরা যেসব দেশে যাবেন, সেখানে তাঁদের কঠোর সীমিত চলাচলের মধ্যে থাকতে হবে। তাই তাঁরা কোনো ক্ষেত্রেই সক্রিয় হতে পারবেন না।’ এই বিশ্লেষক আরও বলেন, এই নির্বাসন মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং তাঁদের পরিবারের জন্যও একটা শাস্তি। কারণ, পরিবারগুলো হয় তাদের নির্বাসিত প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা ইসরায়েল অনুমতি দিলে তাদের সঙ্গে দেখা করতে নিজেদের মাতৃভূমি ছাড়তে বাধ্য হতে হবে। সহযোগী অধ্যাপক তামার কারমুত বলেন, ‘এটা ইসরায়েলের জন্য দুদিকেই লাভ’। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করুন। তাঁরা আবার ইসরায়েলে স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন। তামার কারমুত আরও বলেন, এটা দ্বিমুখী নীতি এবং ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।

আমাদের সম্পর্কে

FlashBanglaNews হলো একটি আধুনিক নিউজ পোর্টাল যা বাংলাদেশের জনগণকে দ্রুত, নির্ভরযোগ্য এবং বিস্তৃত সংবাদ সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো পাঠকদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক, বৈচিত্র্যময় এবং সঠিক সংবাদ উপস্থাপন করা। আমরা আন্তর্জাতিক খবর, জাতীয় খবর, খেলা, প্রযুক্তি, বিনোদন, এবং অর্থনীতি সহ বিভিন্ন খাতের নিউজ কভার করি। আমাদের সংবাদ দল উচ্চ শিক্ষিত সাংবাদিক এবং বিশ্লেষকদের সমন্বয়ে গঠিত, যারা প্রতিনিয়ত খবর যাচাই এবং বিশ্লেষণ করে পাঠকের কাছে পৌঁছে দেন। আমাদের নিউজ পোর্টাল শুধুমাত্র তথ্য প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং আমরা পাঠকদের জন্য শিক্ষামূলক এবং তথ্যবহুল লেখা, বিশ্লেষণাত্মক রিপোর্ট এবং ইনফোগ্রাফিকসও সরবরাহ করি। আমরা বিশ্বাস করি যে, সঠিক তথ্য মানুষের বিচারশক্তি উন্নত করে এবং সমাজকে আরও সচেতন এবং সমৃদ্ধ করে। প্রযুক্তিগতভাবে, আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে রেসপন্সিভ, তাই ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইল যেকোনো ডিভাইসে ব্যবহার করা যায়। আমরা আমাদের পাঠকদের জন্য সহজ, দ্রুত এবং সুন্দর ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করি। আমাদের হোমপেজে শীর্ষ খবর, ব্রেকিং নিউজ, সর্বশেষ আপডেট এবং জনপ্রিয় বিষয়বস্তু রয়েছে যা ব্যবহারকারীদের সময়মতো খবরের সাথে আপডেট রাখে। FlashBanglaNews-এর লক্ষ্য হলো সাংবাদিকতার মান উন্নয়ন করা। আমরা প্রায়ই তদন্তমূলক প্রতিবেদন এবং বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করি। আমাদের দল বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে, যাচাই করে এবং উপস্থাপন করে। আমরা বিশ্বাস করি যে সত্যি ও নির্ভুল সংবাদই সমাজের প্রগতির মূল চাবিকাঠি। এছাড়াও, আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের অংশগ্রহণের সুযোগ দেয়। পাঠকরা কমেন্ট, মতামত প্রদান, এবং নিউজ শেয়ার করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগের মাধ্যমে আমরা আমাদের পাঠকদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করি। আমরা পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, এবং শিল্প ক্ষেত্রে নিয়মিত প্রতিবেদন প্রদান করি। এটি আমাদের পাঠকদের জন্য বৈচিত্র্যময় এবং তথ্যপূর্ণ কনটেন্ট সরবরাহ করতে সাহায্য করে। FlashBanglaNews শুধু নিউজের উৎস নয়, বরং এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা পাঠককে আরও সচেতন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমাদের টিমের সাংবাদিকরা বিভিন্ন সংবাদ উৎস, প্রেস রিলিজ, বৈজ্ঞানিক গবেষণা এবং সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে খবর সংগ্রহ করে। আমাদের সম্পাদকীয় দল প্রতিটি খবর যাচাই করে নিশ্চিত করে যে এটি সঠিক এবং নির্ভুল। আমরা চেষ্টা করি যে কোনও সংবাদের বিকৃতি বা ভুল তথ্যের সম্ভাবনা যেন থাকে না। FlashBanglaNews-এর মধ্যে রয়েছে: আন্তর্জাতিক খবর, জাতীয় খবর, খেলার খবর, প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, বিনোদন, এবং অর্থনৈতিক সংবাদ। আমাদের ব্রেকিং নিউজ টিকারে সর্বশেষ খবর দ্রুত আপডেট হয়। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে পাঠক একসাথে সব গুরুত্বপূর্ণ নিউজ সহজেই দেখতে পারে। আমরা বিশ্বাস করি যে সঠিক সংবাদ সমাজের সচেতনতা বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয় এবং মানুষের জীবনকে আরও প্রগতিশীল করে। FlashBanglaNews প্রতিনিয়ত প্রযুক্তির সর্বশেষ সুবিধা ব্যবহার করে সংবাদ পরিবেশন করে, যাতে দ্রুত ও নির্ভুল খবর পাঠকদের কাছে পৌঁছে। আমাদের উদ্দেশ্য শুধু খবর পৌঁছে দেওয়া নয়, বরং পাঠকদের চিন্তাভাবনা এবং বিশ্লেষণ ক্ষমতা উন্নয়ন করা। আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং শিক্ষামূলক নিউজ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্প্রতি আমাদের ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেল নিউজলেটার এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা পাঠকদের কাছে পৌঁছাই। পাঠকরা আমাদের মাধ্যমে যে কোনও সময়, যে কোনও ডিভাইস থেকে খবর পড়তে পারে। আমাদের প্ল্যাটফর্মটি নিরাপদ, ব্যবহারকারী বান্ধব এবং তথ্য-নির্ভর। আমরা নিয়মিত হোমপেজ ও সার্চ ফাংশন আপডেট করি যাতে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় খবর খুঁজে পায়। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক পাঠকদের জন্য এক অনন্য নিউজ অভিজ্ঞতা তৈরি করা। FlashBanglaNews শুধু একটি নিউজ পোর্টাল নয়, বরং এটি একটি তথ্যভিত্তিক কমিউনিটি, যেখানে পাঠক অংশগ্রহণ করতে পারে, মতামত শেয়ার করতে পারে এবং সংবাদ সম্পর্কে আলোচনা করতে পারে। এটি আমাদের পাঠকদের আরও জ্ঞানী, সচেতন এবং সংযুক্ত রাখে। আমরা ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় এবং গভীর বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের উদ্দেশ্য হলো পাঠকদের সম্পূর্ণভাবে তথ্য-নির্ভর, নির্ভুল এবং প্রাসঙ্গিক সংবাদ সরবরাহ করা। এইভাবেই আমরা FlashBanglaNews-কে শুধু খবরের উৎস নয়, বরং একটি শিক্ষামূলক, তথ্যপূর্ণ এবং সমৃদ্ধ নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করছি।

News Team Technology Breaking News Reporters Analysis

FlashBanglaNews হলো বাংলাদেশের এবং আন্তর্জাতিক সংবাদ বিশ্বের সবচেয়ে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেয়ার একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমাদের মিশন হলো পাঠকদের জন্য খবরকে সহজ, প্রাঞ্জল এবং বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করা। আমরা শুধু খবরই দিই না, আমরা তা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি এবং পাঠককে পুরোপুরি জানাতে সাহায্য করি।

আমাদের লক্ষ্য

আমাদের প্রধান লক্ষ্য হলো:

সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি

আমাদের প্রতিবেদকরা প্রতিনিয়ত দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করেন। সরকারি সূত্র, সাংবাদিক নেটওয়ার্ক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং স্থানীয় মিডিয়ার মাধ্যমে খবর সংগ্রহ করা হয়। প্রতিটি খবর প্রকাশের আগে আমরা যাচাই করি যাতে কোনও ভুল তথ্য আমাদের পাঠকের কাছে পৌঁছাতে না পারে। বিশ্লেষণ আমাদের খবরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা শুধু ঘটনাগুলির রিপোর্ট করি না, বরং পাঠককে ঘটনার প্রেক্ষাপট, সম্ভাব্য প্রভাব এবং সম্পর্কিত বিশ্লেষণও প্রদান করি। এটি আমাদের নিউজকে শুধু তথ্যচিত্র নয়, বরং শিক্ষণীয় ও গভীর করে তোলে।

পাঠক-কেন্দ্রিক পরিষেবা

FlashBanglaNews-এর মূল ভিত্তি হলো পাঠক। আমরা চাই পাঠক যেন শুধুমাত্র খবর না পান, বরং জানতে পারেন কিভাবে ঘটনাগুলি তাদের জীবন, সমাজ এবং বিশ্বকে প্রভাবিত করে। আমাদের ওয়েবসাইটে রয়েছে দ্রুত সার্চ ব্যবস্থা, বিষয়ভিত্তিক বিভাগ, হালনাগাদ নিউজ টিকার এবং রেসপনসিভ ডিজাইন, যাতে যে কোনো ডিভাইস থেকে পাঠক সহজে খবর পড়তে পারে।

টেকনোলজি ও ডিজিটাল ব্যবহার

আমরা সর্বদা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপনসিভ, দ্রুত লোডিং এবং SEO ফ্রেন্ডলি। আমরা অ্যালগরিদম ব্যবহার করে জনপ্রিয় নিউজ হাইলাইট করি, যাতে পাঠক সর্বদা সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পান। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ দ্রুত পৌঁছানোর জন্য শেয়ার বাটন, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করা আছে।

আমাদের টিম

আমাদের টিমে রয়েছে অভিজ্ঞ সাংবাদিক, প্রযুক্তিবিদ, এডিটর এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। তারা প্রতিনিয়ত কাজ করছেন নতুন খবর সংগ্রহ, বিশ্লেষণ, এডিটিং এবং প্রকাশনার জন্য। আমাদের দলের প্রতিটি সদস্য বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করে।

ভবিষ্যৎ পরিকল্পনা

আমরা আমাদের পাঠক এবং দেশের মানুষকে আরও বেশি তথ্য দিতে চাই। ভবিষ্যতে আমরা:

  • নতুন বিষয়ভিত্তিক বিভাগ চালু করব।
  • ইন্টারেক্টিভ নিউজ ও ভিডিও বিশ্লেষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
  • সরাসরি পাঠকের মতামত ও প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা থাকবে।
  • অ্যাপ ও মোবাইল প্ল্যাটফর্মে আরও উন্নত পরিষেবা প্রদান করব।
দ্রুত সংবাদ
বিশ্বাসযোগ্য তথ্য
সরাসরি বিশ্লেষণ
টেকনোলজি ব্যবহার
পাঠক-কেন্দ্রিক